Zikir House Foundation

Pray for World peace

যিকির হাউস হলো সুফিবাদ, আত্মিক শান্তি এবং আত্মশুদ্ধি বা তাজকিয়াহ অর্জনের একটি সুন্নতি ও আধ্যাত্মিক কেন্দ্র।

যিকিরের মাধ্যমে মানুষের অন্তরের কলুষতা দূর করে আল্লাহর নৈকট্য লাভ এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

যিকির হাউস ফাউন্ডেশন

যিকির হাউস ফাউন্ডেশন একটি অলাভজনক সমাজকল্যান মূলক সংস্থা যা মানবতা, শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য নি‌বে‌দিত। এই ফাউন্ডেশন এর প্রতষ্ঠিাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান (১৯৪৬-২০২১) কর্তৃক প্রতি‌ষ্ঠিত মানবিক সেবা এবং শিক্ষার আদর্শের উপর প্রতিষ্ঠিত, এই সংস্থাটি ২০২১ সাল থেকে তার নির্দেশনায় উত্তরসূরিদের দ্বারা পরচিালতি হচ্ছে। যিকির হাউস এর প্রতষ্ঠিাতা একজন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সমাজর্কমী এবং একজন নিবেদিত প্রাণ মানবতাবাদী ছিলেন। তিনি তার জীবনের বেশিরভাগ সময় সুবধিাবঞ্চতি সম্প্রদায়রে কল্যাণ এবং সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য উৎসর্গ করেছেন। 

মূল স্তম্ভ

যিকির হাউস ফাউন্ডেশন:
আধুনিক রূপান্তর ও মিশন (The Institutional Mission)
পারিবারিক প্রাচীন মক্তবটিকে প্রবাসী স্বনামধন্য ব্যবসায়ী এবং গ্রামবাসীদের সম্মিলিত ভালোবাসায় একটি আধুনিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান—"নূরে মদিনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা"-এ রূপান্তরের মাধ্যমে এই কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রূপ লাভ ঘটে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান সাহেবের রেখে যাওয়া সমস্ত ডায়রি ও দিকনির্দেশনাকে জীবিত রাখতে তাঁর সুযোগ্য উত্তরসূরির হাত ধরে প্রতিষ্ঠিত হয় একটি আধ্যাত্মিক ও মানবিক সংগঠন—"যিকির হাউস ফাউন্ডেশন"।

বর্তমানে এই ফাউন্ডেশনের মূল স্তম্ভসমূহ:
* যিকির হাউস খানকাহ শরিফ: যেখানে কাদেরিয়া তরিকার যিকির ও বাতেনী নূরের মাধ্যমে মানুষের আত্মিক ব্যাধির নিরাময় (যিকিরেই শেফা) এবং জাগতিক ও পরকালীন শান্তি (যিকিরেই মুক্তি) নিশ্চিত করা হয়।
* শিক্ষা ও সমাজ কল্যাণ: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা।
* শ্রমিক ও শিক্ষা পরিবার সুরক্ষা: সমাজের খেটে খাওয়া মেহনতি শ্রমিক শ্রেণী এবং শিক্ষক পরিবারগুলোর সামাজিক, আইনি ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদানে অনন্য ভূমিকা পালন করা।

আজকের দিনে যিকির হাউস ফাউন্ডেশন কেবল একটি নাম নয়; এটি মাটি, নদী, ইতিহাস, দেশপ্রেম এবং খোদার আরশের নূরের সাথে যুক্ত এক জীবন্ত মহাকাব্য। বলেশ্বর নদীর তীরে প্রাচীন কাজীদের যে আধ্যাত্মিক আলোর মশাল জ্বলে উঠেছিল, তা আজ ডিজিটাল সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে মানুষের আত্মিক ও সামাজিক মুক্তির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে zikirhouse.com-এর মাধ্যমে। আল্লাহর অলিদের হাত থেকে স্থানান্তরিত এই পবিত্র আমানত ও বাতেনী সিলসিলা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণে জারি থাকবে, ইনশাআল্লাহ।

মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়া

মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়ার মূল ভিত্তি হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা ও সহমর্মিতার বিকাশ।
মানবিক মূল্যবোধ ও আলোকিত মানুষ গড়ার উপাদান
* সততা ও নৈতিকতা: জ্ঞান মানুষকে দক্ষ করে, আর নৈতিকতা সেই জ্ঞানকে সঠিক পথে পরিচালনা করে।
* দায়িত্ববোধ ও সহমর্মিতা: সমাজের প্রতি দায়িত্ব পালন এবং অন্যের সুদুঃখে পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করা।
* শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা: শুধু জিপিএ বা ডিগ্রি অর্জন নয়, বরং শিক্ষার্থীদের ভেতর দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবতাবোধ জাগিয়ে তোলা।
* মূলবোধের চর্চা: ব্যক্তি ও সমাজ জীবনে কুসংস্কার ও অনৈতিকতা দূর করে পরিচ্ছন্ন জীবনযাপন করা।
মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়া সুফিবাদ ও সুন্নতি ধারার আধ্যাত্মিক কেন্দ্র যিকির হাউস-এর একটি অন্যতম প্রধান লক্ষ্য.
মূলত আধ্যাত্মিক আত্মশুদ্ধি, যিকিরের শক্তি এবং নৈতিক শিক্ষার মেলবন্ধনে মানুষের অভ্যন্তরীণ ইতিবাচক পরিবর্তন আনাই এই ধরনের প্রতিষ্ঠানের মূল কাজ.
উদ্দেশ্য সফল করার মূল দিকসমূহ:
* আত্মশুদ্ধি ও নৈতিকতা: নিয়মিত আল্লাহকে স্মরণের (যিকির) মাধ্যমে অন্তরের কলুষতা দূর করে একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা.
* মানবিক আচরণের বিকাশ: সমাজ ও মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং দায়িত্ববোধ জাগ্রত করা.
* শান্তিময় সমাজ গঠন: চারপাশের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলা এবং কলহমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা.

বিভাগীয় প্রধান, 
যিকির হাউস ফাউন্ডেশন

বিভাগীয় প্রধান

© Copyright 2026  zikirhouse.com - All Rights Reserved

‌

Mobirise.com